দ্বিতীয় খণ্ড - প্রথম অধ্যায়: সাধক ও সাধনা
নির্বিকল্প সমাধি
পূর্বে বলিয়াছি, জগৎসম্বন্ধীয় সাধারণ ধারণা জ্ঞানী ও ভক্ত উভয়বিধ সাধককেই ত্যাগ করিতে হয়। ঐ ধারণার একান্ত ত্যাগেই মানবমন সর্ববৃত্তিরহিত হইয়া সমাধির অধিকারী হয়। ঐরূপ সমাধিকেই শাস্ত্র 'নির্বিকল্প' সমাধি আখ্যা প্রদান করিয়াছেন। জ্ঞানপথের সাধক 'আমি বাস্তবিক কোন্ পদার্থ', এই তত্ত্বের অনুসন্ধানে অগ্রসর হইয়া কিরূপে নির্বিকল্প সমাধিতে উপস্থিত হন এবং ঐ কালে তাঁহার কীদৃশ অনুভব হইয়া থাকে, তাহা আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি।1 অতএব ভক্তিপথের পথিক ঐ সমাধির অনুভবে কিরূপে উপস্থিত হইয়া থাকেন, পাঠককে এখন তদ্বিষয়ে কিঞ্চিৎ বলা কর্তব্য।
1. গুরুভাব - পূর্বার্ধ, ২য় অধ্যায় দেখ।↩