দ্বিতীয় খণ্ড - একাদশ অধ্যায়: ঠাকুরের তন্ত্রসাধন
তন্ত্রসাধনকালে ঠাকুরের অঙ্গকান্তি
এই কাল হইতে আরম্ভ হইয়া কয়েক বৎসর পর্যন্ত ঠাকুরের অঙ্গকান্তি এত অধিক হইয়াছিল যে তিনি সর্বদা সর্বত্র লোক-নয়নের আকর্ষণের বিষয় হইয়াছিলেন। তাঁহার নিরভিমান চিত্তে উহাতে এত বিরক্তির উদয় হইত যে তিনি উক্ত দিব্যকান্তি পরিহারের জন্য শ্রীশ্রীজগদম্বার নিকট অনেক সময় প্রার্থনা করিয়া বলিতেন - "মা, আমার এ বাহ্য রূপে কিছুমাত্র প্রয়োজন নাই। উহা লইয়া তুই আমাকে আন্তরিক আধ্যাত্মিক রূপ প্রদান কর!" তাঁহার ঐরূপ প্রার্থনা কালে পূর্ণ হইয়াছিল, এ কথা আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি।1
1. গুরুভাব - পূর্বার্ধ, ৭ম অধ্যায়।↩