তৃতীয় খণ্ড - প্রথম অধ্যায়: শ্রীরামকৃষ্ণ - ভাবমুখে
ম্যাদাটে ভক্তি ত্যাগ করা
আবার কখনো কখনো গানটির দ্বিতীয় চরণ - 'তেরা বনত বনত বনি যাই' অর্থাৎ ভক্তি করিতে করিতে ফল পাওয়া যাইবে - গাহিতে গাহিতে বলিয়া উঠিতেন - "দূর শালা! 'বনত বনত' কি? অমন ম্যাদাটে ভক্তি করতে নাই। মনে জোর করতে হয় - এখনি হবে, এখনি তাঁকে পাব। ম্যাদাটে ভক্তির কর্ম কি তাঁকে পাওয়া?"