Prev | Up | Next

তৃতীয় খণ্ড - দ্বিতীয় অধ্যায়: ভাব, সমাধি ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা

ঠাকুরের অদ্বৈতভাব সহজে বুঝান

বেদান্তের অদ্বৈতভাব বা ভাবাতীত ভাব সম্বন্ধে বলিতেন, "ওটা সবশেষের কথা। কি রকম জানিস? - যেমন অনেক দিনের পুরোনো চাকর। মনিব তার গুণে খুশি হয়ে তাকে সকল কথায় বিশ্বাস করে, সব বিষয়ে পরামর্শ করে। একদিন খুব খুশি হয়ে তার হাত ধরে নিজের গদিতেই বসাতে গেল! চাকর সঙ্কোচ করে 'কি কর, কি কর' বললেও মনিব জোর করে টেনে বসিয়ে বললে, 'আঃ বস না! তুইও যে, আমিও সে' - সেই রকম।"

Prev | Up | Next


Go to top