Prev | Up | Next

তৃতীয় খণ্ড - সপ্তম অধ্যায়: গুরুভাবে মথুরের প্রতি কৃপা

সাংসারিক বিপদে মথুরের ঠাকুরের শরণাপন্ন হওয়া

একপক্ষে 'বাবা'র এইরূপ বালকভাব! অপর দিকে আবার অন্য জমিদারের সহিত বিবাদে মথুরের হুকুমে লাঠালাঠি ও খুন হইয়া যাওয়ায় বিপদে পতিত মথুর আসিয়া 'বাবা'কে ধরিলেন, 'বাবা, রক্ষা কর।' 'বাবা' প্রথম চটিয়া মথুরকে নানা ভর্ৎসনা করিলেন। বলিলেন, "তুই শালা রোজ একটা হাঙ্গামা বাধিয়ে এসে বলবি 'রক্ষা কর'! আমি কি করতে পারি রে শালা? যা, নিজে বুঝগে যা; আমি কি জানি?" তারপর মথুরের নির্বন্ধে বলিলেন, "যাঃ, মার ইচ্ছায় যা হয় হবে।" বাস্তবিকই সে বিপদ কাটিয়া গেল!

Prev | Up | Next


Go to top