চতুর্থ খণ্ড - দ্বিতীয় অধ্যায়: গুরুভাব ও নানা সাধু সম্প্রদায়
জয়নারায়ণ পণ্ডিত
জয়নারায়ণ পণ্ডিতের কথায় ঠাকুর বলিতেন, "অত বড় পণ্ডিত, কিন্তু অহঙ্কার ছিল না; নিজের মৃত্যুর কথা জানতে পেরে বলেছিল, কাশী যাবে ও সেখানে দেহ রাখবে - তাই হয়েছিল।"