Prev | Up | Next

পঞ্চম খণ্ড - দ্বাদশ অধ্যায় - দ্বিতীয় পাদ: ঠাকুরের শ্যামপুকুরে অবস্থান

ভক্তগণের পরস্পরের প্রতি শ্রদ্ধা

ঠাকুরের বিভিন্ন প্রকৃতিবিশিষ্ট শিষ্যবর্গ তাঁহার সম্বন্ধে ঐরূপ নানা ভাব ও মত পোষণ করিলেও, তাঁহার মহদুদার শিক্ষানুসারে জীবন অতিবাহিত করিলে এবং সর্বান্তঃকরণে তাঁহার সেবায় নিযুক্ত থাকিয়া তাঁহার প্রসন্নতা লাভ করিতে পারিলে তাহাদিগের পরম মঙ্গল হইবে, একথায় পূর্ণ বিশ্বাসবান ছিল। ঐজন্যই একদল তাঁহাকে যুগাবতার বলিয়া, অন্যদল গুরু ও অতিমানব বলিয়া এবং অপরদল দেবমানব বলিয়া বিশ্বাস করিলেও তাহাদিগের পরস্পরের প্রতি শ্রদ্ধার অভাব কোনদিন উপস্থিত হয় নাই।

Prev | Up | Next


Go to top