Prev | Up | Next

পঞ্চম খণ্ড - দ্বাদশ অধ্যায় - তৃতীয় পাদ: ঠাকুরের শ্যামপুকুরে অবস্থান

ঠাকুরকে ভালবাসিলে তাঁহার সদৃশ জীবন হইবে

ঠাকুরের জীবনের গভীর ঈশ্বরানুরাগপ্রসূত সাধন-কথাসকল বিবৃত করিয়া কখনও বা তিনি তাহাদিগকে1 তাঁহার মহিমাজ্ঞাপনে মুগ্ধ ও স্তম্ভিত করিতেন এবং 'ঈশানুসরণ' গ্রন্থ2 হইতে বচন উদ্ধৃত করিয়া বলিতেন, 'প্রভুকে যে যথার্থ ভালবাসিবে তাহার জীবন সর্বতোভাবে শ্রীপ্রভুর জীবনের অনুযায়ী হইয়া গঠিত হইয়া উঠিবে, - অতএব ঠাকুরকে আমরা ঠিক ঠিক ভালবাসি কি-না তাহার প্রকৃষ্ট প্রমাণ উহা হইতেই পাওয়া যাইবে।' আবার 'অদ্বৈতজ্ঞান আঁচলে বেঁধে যাহা ইচ্ছা তাহা কর' - ঠাকুরের ঐ কথা তাহাদিগকে স্মরণ করাইয়া বুঝাইয়া দিতেন, তাঁহার সকলপ্রকার ভাবুকতা ঐ জ্ঞানকে ভিত্তিস্বরূপে অবলম্বন করিয়া উত্থিত হইয়া থাকে - অতএব ঐ জ্ঞান যাহাতে সর্বাগ্রে লাভ করিতে পারা যায় তজ্জন্য তাহাদিগকে সচেষ্ট হইতে হইবে।


1. যুবক-ভক্তদিগকে। - ২৫ আগস্ট ২০১৯, সঙ্কলক।

2. খুব সম্ভবতঃ "The Imitation of Christ" (Wikipedia); গ্রন্থখানি স্বামীজীর বিশেষ প্রিয় ছিল। - ২৫ আগস্ট ২০১৯, সঙ্কলক।

Prev | Up | Next


Go to top