Prev | Up | Next

পঞ্চম খণ্ড - দশম অধ্যায়: পাণিহাটির মহোৎসব

শ্রীশ্রীমার সহিত উক্ত ভক্তের কথা

ঠাকুরের ভোজন সাঙ্গ হইলে স্ত্রী-ভক্তগণ নহবতে মাতাঠাকুরানীর নিকটে যাইয়া তাঁহার সম্বন্ধে ঠাকুর যাহা বলিতেছিলেন, তাহা শুনাইলে শ্রীশ্রীমা বলিলেন, "প্রাতে উনি (ঠাকুর) আমাকে যেভাবে যাইতে বলিয়া পাঠাইলেন তাহাতেই বুঝিতে পারিলাম - উনি মন খুলিয়া ঐ বিষয়ে অনুমতি দিতেছেন না। তাহা হইলে বলিতেন - হাঁ, যাবে বই কি। ঐরূপ না করিয়া উনি ঐ বিষয়ের মীমাংসার ভার যখন আমার উপরে ফেলিয়া বলিলেন, 'ওর ইচ্ছা হয় তো চলুক', তখন স্থির করিলাম যাইবার সঙ্কল্প ত্যাগ করাই ভাল।"

Prev | Up | Next


Go to top