Prev | Up | Next

পঞ্চম খণ্ড - দ্বাদশ অধ্যায় - দ্বিতীয় পাদ: ঠাকুরের শ্যামপুকুরে অবস্থান

ডাক্তারের সত্যানুরাগে সকল প্রকার অনুষ্ঠান

ডাক্তার হাসিয়া বলিলেন, "সেটা আমাদের উভয়ের সৌভাগ্য! নতুবা অন্যায় বলিয়া কোন বিষয় ঠেকিলে দেখিতে, মহেন্দ্র সরকার চুপ করিয়া থাকিবার বান্দা নয়। যাহা হ'ক, সত্যের প্রতি অনুরাগ আমাদের নাই, এ কথা যেন ভাবিও না। সত্য বলে যেটা বুঝেছি, সেইটা প্রতিষ্ঠা করতেই তো আজীবন ছুটাছুটি করেছি, ঐজন্যই হোমিওপ্যাথি চিকিৎসারম্ভ, ঐজন্যই বিজ্ঞানচর্চার মন্দিরনির্মাণ - ঐরূপ আমার সকল কাজেই।"

Prev | Up | Next


Go to top