পঞ্চম খণ্ড - দ্বাদশ অধ্যায় - দ্বিতীয় পাদ: ঠাকুরের শ্যামপুকুরে অবস্থান
ভিতরে মাল আছে
ঠাকুর শুনিয়া বলিলেন, "আমিও ইহাদিগকে বলি, (আমাদিগকে দেখাইয়া) 'সখি, যতদিন বাঁচি ততদিন শিখি'!" পরে ডাক্তারকে দেখাইয়া আমাদিগকে বলিলেন, "কেমন নিরভিমান দেখছিস? ভিতরে মাল (পদার্থ) আছে কি না, তাই ঐরূপ বুদ্ধি।"
ঐরূপ নানা কথাবার্তার পরে ডাক্তার সেদিন বিদায় গ্রহণ করিয়াছিলেন।