পঞ্চম খণ্ড - দ্বাদশ অধ্যায় - দ্বিতীয় পাদ: ঠাকুরের শ্যামপুকুরে অবস্থান
ডাক্তারের নিরভিমানতা
ডাক্তার ঐ কথায় উত্তেজিত হইয়া বলিলেন, "অহঙ্কার হওয়া দূরে থাক, মনে হয় যা জেনেছি বুঝেছি তা যৎসামান্য, কিছু নয় বলিলেই হয় - শিখিবার এত বিষয় পড়িয়া রহিয়াছে, মনে হয়, শুধু মনে কেন, আমি দেখিতে পাই - প্রত্যেক মানুষেই এমন অনেক বিষয় জানে, যাহা আমি জানি না; সেজন্য কাহারও নিকট হইতে কিছু শিখিতে আমার অপমান বোধ হয় না। মনে হয়, ইহাদের নিকটেও (আমাদিগকে দেখাইয়া) আমার শিখিবার মতো অনেক জিনিস থাকিতে পারে, ঐ হিসাবে আমি সকলের পায়ের ধূলা লইতেও প্রস্তুত।"