পঞ্চম খণ্ড - দ্বাদশ অধ্যায় - দ্বিতীয় পাদ: ঠাকুরের শ্যামপুকুরে অবস্থান
ঈশ্বরের 'ইতি' করাটা হীন বুদ্ধি
ঠাকুর ডাক্তারের দিকে প্রসন্ন দৃষ্টিপাতপূর্বক হাসিতে হাসিতে বলিলেন, "ঠিক বলেছ, ঈশ্বরের 'ইতি' যারা করে তারা হীনবুদ্ধি, তাদের কথা সহ্য করতে পারি না।"