Prev | Up | Next

পঞ্চম খণ্ড - দ্বাদশ অধ্যায় - দ্বিতীয় পাদ: ঠাকুরের শ্যামপুকুরে অবস্থান

পাণ্ডিত্যের অহঙ্কার

ঠাকুর তাঁহার কথা শুনিয়া বলিলেন, "ঠিক বলেছ, বিদ্যালাভের সঙ্গে সঙ্গে আমি পণ্ডিত, আমি যা জেনেছি-বুঝেছি তাহাই সত্য, অপরের কথা মিথ্যা - এইরূপ একটা অহঙ্কার আসে। মানুষ নানা পাশে আবদ্ধ রয়েছে, বিদ্যাভিমান তাহারই ভিতরের একটা; এত লেখাপড়া শিখেও তোমার ঐরূপ অহঙ্কার নাই, ইহাই তাঁর কৃপা।"

Prev | Up | Next


Go to top